মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:০৩ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন না মেঘনা আলম, পেলেন এলিজা জামান

  • হালনাগাদ সময় : ০৬:৩২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ার দৌড়ে থাকলেও শেষ পর্যন্ত দলীয় টিকিট পাননি আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। তাঁর পরিবর্তে দল থেকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান।

খালি হওয়া সংরক্ষিত নারী আসনে দলের প্রার্থী হতে গত ১৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মেঘনা আলম। তবে নানা আলোচনার জন্ম দিলেও শেষ পর্যন্ত তাঁকে প্রার্থী হিসেবে বেছে নেয়নি দলটি।

বিএনপি ও দলীয় জোটের প্রার্থী হিসেবে এলিজা জামানের নাম ঘোষণা করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। দলীয়ভাবে মনোনীত এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছাড়াও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

এর আগে, মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই প্রকাশ করেছিলেন মেঘনা আলম। তিনি জানিয়েছিলেন, জনগণের সেবা করার ব্রত নিয়েই তিনি এই নির্বাচনে প্রার্থী হতে ফরম তুলেছেন। ফরম জমা দেওয়ার সময় তাঁর বিশেষ পোশাক ও সাজসজ্জা নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বেশ আলোচনা তৈরি হয়েছিল। অনেকেই মন্তব্য করেছিলেন যে তাঁকে প্রয়াত বিএনপি চেয়ারপারসনের আদলে সাজানো হয়েছে। যদিও মেঘনা আলম দাবি করেছিলেন, ইচ্ছাকৃত নয়, বরং মার্জিতভাবে নিজেকে উপস্থাপন করতেই এমনটি হয়েছে। তবে এ বিষয়ে দলীয় মনোনয়ন না পাওয়ার পর তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১ অক্টোবর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী ২৬ অক্টোবর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং আগামী ১২ নভেম্বর ভোট গ্রহণের দিন নির্ধারিত রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় একই দিনে জন্ম নেওয়া দুই ভাই-বোনের পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু

26 October 2026

গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের সময়সীমা বাড়াল বিআরটিএ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন না মেঘনা আলম, পেলেন এলিজা জামান

হালনাগাদ সময় : ০৬:৩২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬