মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৩০ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের সময়সীমা বাড়াল বিআরটিএ

  • হালনাগাদ সময় : ০৬:৩২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অতিরিক্ত জরিমানা বা সারচার্জ ছাড়াই যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (২৬ অক্টোবর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত এই সময়ের মধ্যে মোটরযান মালিক ও চালকরা কোনো প্রকার অতিরিক্ত জরিমানা ছাড়াই শুধু মূল কর ও ফি পরিশোধ করে তাদের বকেয়া কাজ সম্পন্ন করতে পারবেন। এই সুবিধার আওতায় রয়েছে মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদের সুযোগ।

গ্রাহকদের সুবিধার্থেই জরিমানা ছাড়া কাগজপত্র নবায়নের এই সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত তারিখ অর্থাৎ আগামী ২৯ অক্টোবরের মধ্যেই এই সুযোগ গ্রহণ করে সব ধরনের কাগজপত্র হালনাগাদ করার জন্য অনুরোধ জানিয়েছে বিআরটিএ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় একই দিনে জন্ম নেওয়া দুই ভাই-বোনের পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু

26 October 2026

গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের সময়সীমা বাড়াল বিআরটিএ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের সময়সীমা বাড়াল বিআরটিএ

হালনাগাদ সময় : ০৬:৩২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬