মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:৩০ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আজকের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি

  • হালনাগাদ সময় : ০৬:৩৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বঙ্গভবনে প্রথমবারের মতো রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পেয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই আগামী দিনে জাতির নেতৃত্ব দেবে। সোমবার (২৬ অক্টোবর) সকালে বঙ্গভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে এক আলাপকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘তোমরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমাদের মাঝেই আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পাই।’ সম্প্রতি চালু হওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের বঙ্গভবন ভ্রমণসংক্রান্ত নীতিমালা-২০২৬’-এর আওতায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্বে সপ্তম থেকে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শন করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি আরও বলেন, গুরুজন ও শিক্ষকদের যথাযথ সম্মান করার পাশাপাশি বাবা-মায়ের আত্মত্যাগের কথা স্মরণ রেখে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে নতুন উদ্ভাবনে এগিয়ে আসার জন্যও তিনি তরুণদের প্রতি আহ্বান জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডিজিটাল খাতে ৫ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

27 October 2026

ভালুকায় চুল কাটার টাকা চাওয়ায় নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আজকের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি

হালনাগাদ সময় : ০৬:৩৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬