মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৫৫ পূর্বাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

রাজধানীতে ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ ৬ জন কারাগারে

  • হালনাগাদ সময় : ১২:০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে মো. শরীফ নামে এক মোটরসাইকেল ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের দুই সদস্যসহ মোট ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক শুনানি শেষে এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, শেরেবাংলা নগর এলাকা থেকে আসামিদের গ্রেপ্তারের পর মোহাম্মদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ডিজিএফআই সদর দপ্তরের সার্জেন্ট আল মামুন, ল্যান্স করপোরাল নুরুজ্জামান, আনসার সদস্য সোহেল রানা, নিরাপত্তা প্রহরী মুকুল গাজী এবং আরও দুই সহযোগী।

ব্যবসায়ী শরীফের অভিযোগ অনুযায়ী, পরিচয়ের সূত্র ধরে আনসার সদস্য সোহেল রানা বাইক কেনার কথা বলে তাঁকে ডেকে নেন এবং একটি বাসায় আটকে রেখে নির্যাতন করেন। পরে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাঁকে গাড়িতে করে ঘুরানোর সময় টহল পুলিশের নজরে এলে শরীফকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির ৯০ এমপির যোগ্যতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের সমান নয়: রাশেদ খাঁন

25 October 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: সোমবারে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজধানীতে ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ ৬ জন কারাগারে

হালনাগাদ সময় : ১২:০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬