মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০৩ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

অভিনেত্রী কোয়েল মল্লিক বিজেপিতে, রাজ্যসভার মনোনয়ন জমা দিলেন

  • হালনাগাদ সময় : ০৩:৩৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিয়েছেন। সোমবার সকালে বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি পশ্চিমবঙ্গের বিধানসভায় রাজ্যসভার মনোনয়ন জমা দিয়েছেন। এর মাত্র একদিন আগেই বিজেপি তাকে রাজ্যসভার উপনির্বাচনে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করে।

রোববার বিজেপির পক্ষ থেকে কোয়েল মল্লিককে পশ্চিমবঙ্গের রাজ্যসভা আসনের উপনির্বাচনের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। এর আগে তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন। গত ১৬ জুলাই তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেন। তার ছেড়ে দেওয়া ওই আসনেই আগামী ১৬ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কোয়েলের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে তার পদত্যাগের পর থেকেই রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। গত ১৬ জুলাই পদত্যাগের পরপরই তিনি দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর থেকেই তার বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়, যা আজ সত্যি হলো।

এর আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইককে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী করেছিল বিজেপি। এবার কোয়েল মল্লিকের ক্ষেত্রেও একই কৌশল অবলম্বন করলো দলটি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার প্রার্থী হিসেবে কোয়েল মল্লিকের নাম ঘোষণা করেছিল। মার্চে নির্বাচনের পর ৬ এপ্রিল তিনি রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন। তবে কোনো অধিবেশনে অংশ নেওয়ার আগেই ১৬ জুলাই সাংসদ পদ থেকে পদত্যাগ করেন তিনি, এবং এবার নিজের ছেড়ে দেওয়া সেই আসনেই বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

টোকিওতে আজ বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক, বাণিজ ও বিনিয়োগে বিশেষ জোর

26 October 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে আরব আমিরাতের আমন্ত্রণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অভিনেত্রী কোয়েল মল্লিক বিজেপিতে, রাজ্যসভার মনোনয়ন জমা দিলেন

হালনাগাদ সময় : ০৩:৩৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬