মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৪৫ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গাইবান্ধায় একই দিনে জন্ম নেওয়া দুই ভাই-বোনের পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু

  • হালনাগাদ সময় : ০৬:৪১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

একই দিনে পৃথিবীতে আসা এক বছর ১০ মাস বয়সী দুই চাচাতো-জ্যাঠাতো ভাই-বোন একসঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে প্রাণ হারিয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঘটা এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সোমবার সকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের চৌধুরীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো ওই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে মিফতাহুল জান্নাত ও জিল্লুর রহমানের ছেলে আব্দুল্লাহ আরাফ। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মায়েরা রান্নার কাজে ব্যস্ত থাকার সময় শিশু দুটি বাড়ির উঠানে খেলছিল। খেলার একপর্যায়ে সবার অগোচরে তারা পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এই হৃদয়বিদারক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় একই দিনে জন্ম নেওয়া দুই ভাই-বোনের পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু

26 October 2026

গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের সময়সীমা বাড়াল বিআরটিএ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গাইবান্ধায় একই দিনে জন্ম নেওয়া দুই ভাই-বোনের পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু

হালনাগাদ সময় : ০৬:৪১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬