মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০৫ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ভোরের কুয়াশায় উত্তরাঞ্চলে শীতের আগমনী বার্তা

  • হালনাগাদ সময় : ০৭:৩৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

প্রকৃতিতে রোদ, মেঘ আর বৃষ্টির লুকোচুরির মধ্যেই উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ভোরে দেখা দিয়েছে ঘন কুয়াশা। কুয়াশাচ্ছন্ন ভোরের নরম চাদর আর হালকা হিমেল হাওয়া যেন আগেভাগেই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।

পঞ্চগড়, লালমনিরহাট, নীলফামারীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ভোরে কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কোথাও কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে মাঠ-ঘাট ও সড়ক। সঙ্গে থাকছে হালকা হিমেল বাতাস ও শিশির।

ভোরের কুয়াশা আর শিশিরভেজা ঘাসের ডগায় জমে থাকা পানির বিন্দু যেন জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের। গাছের পাতা, ধানের শিষ ও সবুজ ফসলের মাঠে শিশিরবিন্দু ঝিলমিল করছে।

বিশেষ করে পঞ্চগড় ও লালমনিরহাটে গত এক সপ্তাহ ধরে ভোরের দিকে কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এতে ভোরে সড়কে যান চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটছে। কুয়াশা ঘন হলে কয়েক হাত দূরের বস্তুও স্পষ্ট দেখা যায় না। ফলে অনেক চালক হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে ও সতর্কতার সঙ্গে গাড়ি চালাচ্ছেন।

পঞ্চগড়ের গ্রাম থেকে শহরের বিভিন্ন সড়ক ভোরে কুয়াশায় ঢেকে থাকছে। ভোরের দিকে ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে যাচ্ছে। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে। তবে সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো দেখা দিলে ধীরে ধীরে কুয়াশা কেটে যাচ্ছে। এরপর স্বাভাবিক হয়ে আসছে সড়ক ও জনজীবন। দিনের বেলায় আবার বাড়ছে রোদের তেজ ও তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় সেখানে সর্বনিম্ন ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগের দিন সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার পরিবর্তনের কারণে আবহাওয়ায় এমন পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘ সময় আকাশে মেঘ থাকার পর হঠাৎ মেঘ সরে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ায় ভোরের দিকে কুয়াশা তৈরি হচ্ছে।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মুস্তাফিজুর রহমান বলেন, ভোরের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। আগামী ১৫ দিনের মধ্যে উত্তরাঞ্চলের কোথাও কোথাও হালকা শীতের অনুভূতি হতে পারে। তার মতে, ঋতু পরিবর্তনের এই সময়ে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য এবং আবহাওয়ার পরিস্থিতির কারণে এমনটা হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

টোকিওতে আজ বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক, বাণিজ ও বিনিয়োগে বিশেষ জোর

26 October 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে আরব আমিরাতের আমন্ত্রণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ভোরের কুয়াশায় উত্তরাঞ্চলে শীতের আগমনী বার্তা

হালনাগাদ সময় : ০৭:৩৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬