মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:২০ পূর্বাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে নাট্যজন মামুনুর রশীদ

  • হালনাগাদ সময় : ০৫:৩৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের খ্যাতিমান নাট্যব্যক্তিত্ব ও জ্যেষ্ঠ অভিনেতা মামুনুর রশীদ। বর্তমানে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিনেত্রী মোমেনা চৌধুরী জানান, মামুনুর রশীদ ফুসফুসের নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। এর আগে ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ফুসফুসে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। দীর্ঘ ছয় দিন আইসিইউতে থাকার পর সুস্থ হয়ে ২০২৬ সালের ১৪ জানুয়ারি তিনি দেশে ফেরেন এবং নিয়মিত অভিনয়ে যুক্ত হন।

বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে অনন্য ভূমিকা রেখে চলেছেন মামুনুর রশীদ। নাট্যকার ও নির্দেশক হিসেবে সুপরিচিত এই গুণী শিল্পী ১৯৭২ সালে প্রতিষ্ঠা করেন দেশের অন্যতম অগ্রণী নাট্যদল ‘আরণ্যক’।

১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলে জন্মগ্রহণ করা মামুনুর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাববরের মহাপ্রয়াণ’ ও ‘শঙ্খচিল’-এর মতো বহু নন্দিত চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ‘মনপুরা’ চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’, তালিকায় পঞ্চম অবস্থান

26 November 2026

বিচ্ছিন্ন সন্ত্রাসী ঘটনাকে ধর্মীয় মোড়ক দেওয়ার অপচেষ্টা চলছে: ডেপুটি স্পিকার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে নাট্যজন মামুনুর রশীদ

হালনাগাদ সময় : ০৫:৩৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬