দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। এবারের দফায় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে টানা দুই দফায় মূল্যবান এই ধাতুর দাম ভরিতে মোট ২ হাজার ১০০ টাকা বাড়ল।
এই মূল্যবৃদ্ধির ফলে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা।
গত শুক্রবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার নতুন এই দর নির্ধারণের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই দিন সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে।
























