মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১৫ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

এমি অ্যাওয়ার্ডস: রেড কার্পেটে বিজয় সেতুপতির দেশি ঐতিহ্যের ছোঁয়া

  • হালনাগাদ সময় : ০৩:২৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক চলচ্চিত্র ও বিনোদন অঙ্গনে নিজের অভিনয় দক্ষতার পাশাপাশি এবার পোশাকের মাধ্যমেও শেকড় ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরলেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। ৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে প্রেজেন্টার হিসেবে উপস্থিত হয়ে তিনি সবার নজর কেড়েছেন। তবে তাঁর পরনে থাকা বিশেষভাবে তৈরি কালো টাক্সিডোটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার নকশায় তৈরি এই পোশাকটির পরিকল্পনায় ছিলেন স্টাইলিস্ট একা লাখানি। টাক্সিডোটিতে চেন্নাইয়ের ঐতিহাসিক স্থাপনা ‘ভাল্লুভার কোট্টাম’-এর রথের মোটিফ ফুটিয়ে তোলা হয়েছে। অ্যান্টিক গোল্ড জরি এমব্রয়ডারির মাধ্যমে কালো পোশাকে তামিল স্থাপত্যের শৈল্পিক রূপ ফুটে উঠেছে।

পোশাকের পাশাপাশি বিজয়ের আনুষঙ্গিক সাজেও ছিল ঐতিহ্যের ছাপ। তাঁর হাতে থাকা জয়পুর ওয়াচ কোম্পানির ‘দ্য ইম্পেরিয়াল ২০১৩ রি-ইস্যু’ ঘড়িটি ছিল বিশেষভাবে আকর্ষণীয়, যার ডায়ালে রাজা ষষ্ঠ জর্জের আমলের আসল এক টাকার রুপোর মুদ্রা যুক্ত রয়েছে।

টাই ছাড়া শার্টের ওপরের বোতাম খোলা রেখে, গোল ফ্রেমের সানগ্লাস ও পরিপাটি লুকে বিজয় সেতুপতি এক স্বতন্ত্র স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছেন। পাশ্চাত্যের পোশাকেও যে নিজের সংস্কৃতির পরিচয় বহন করা যায়, তা তাঁর এই সাজে স্পষ্টভাবে ফুটে উঠেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সাজাপ্রাপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

26 November 2026

এমি অ্যাওয়ার্ডস: রেড কার্পেটে বিজয় সেতুপতির দেশি ঐতিহ্যের ছোঁয়া

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এমি অ্যাওয়ার্ডস: রেড কার্পেটে বিজয় সেতুপতির দেশি ঐতিহ্যের ছোঁয়া

হালনাগাদ সময় : ০৩:২৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬