মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৩৫ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কোনাবাড়ীতে গভীর রাতে ভয়াবহ আগুন, ফার্মেসিসহ পুড়ল ৭ দোকান

  • হালনাগাদ সময় : ১২:২৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

গাজীপুরের কোনাবাড়ীতে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ফার্মেসিসহ সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে একটি ফার্মেসি, তিনটি মুদি দোকান ও তিনটি ভাঙারির দোকান রয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৩১ অক্টোবর) ভোর চারটার দিকে কোনাবাড়ীর দেওয়ালীয়াবাড়ি এলাকার ১ নম্বর ভান্ডারীর গলিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নেভানোর কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় ভোর সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল সাড়ে পাঁচটার দিকে তা সম্পূর্ণভাবে নির্বাপণ করা সম্ভব হয়।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় ১০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রেমের অভিযোগে নাম-ঠিকানা ও ফোন নম্বর ভাইরাল: ফেসবুকের বিষাক্ত প্রচারণায় চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীরা

01 November 2026

বিশ্বসুন্দরী থেকে রূপালি পর্দার রানী: জীবনের ৫৩ বছরে ঐশ্বরিয়া রাই

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কোনাবাড়ীতে গভীর রাতে ভয়াবহ আগুন, ফার্মেসিসহ পুড়ল ৭ দোকান

হালনাগাদ সময় : ১২:২৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬