মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:০৯ অপরাহ্ন | ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

‘ওম শান্তি ওম ২’ নিয়ে জল্পনা, ৩০০ কোটির ব্যবসার সম্ভাবনা দেখছেন চিত্রনাট্যকার

  • হালনাগাদ সময় : ০৪:০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘ওম শান্তি ওম’-এর সিক্যুয়েল নির্মাণের গুঞ্জনে সরগরম চলচ্চিত্রপাড়া। ২০০৭ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত এই সিনেমাটি আজও দর্শকের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। চিত্রনাট্যকার ময়ূর পুরী মনে করেন, সিনেমাটির দ্বিতীয় কিস্তি তৈরি হলে তা অনায়াসেই ৩০০ কোটি রুপির ব্যবসা করতে পারে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ময়ূর পুরী বলেন, শাহরুখ খানের উপস্থিতি এবং ফারহা খানের পরিচালনায় সিনেমাটি বক্স অফিসে বড় ধরনের সাফল্য পেতে পারে। তবে জনপ্রিয় কোনো সিনেমার সিক্যুয়েল নির্মাণের চ্যালেঞ্জ নিয়ে তিনি কিছুটা শঙ্কাও প্রকাশ করেন।

তিনি বলেন, মূল সিনেমার আবেগ ও স্বাদ হুবহু ফিরিয়ে আনা কঠিন। তবে নতুন গল্প ও প্রেক্ষাপটে সিনেমাটির সম্প্রসারণ করা সম্ভব।

উল্লেখ্য, ২০০৭ সালের ৯ নভেম্বর মুক্তি পাওয়া এই সিনেমার মাধ্যমেই বলিউডে পা রাখেন দীপিকা পাড়ুকোন। তবে পরিচালক ফারহা খান এখন পর্যন্ত সিক্যুয়েল নির্মাণের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
13 November 2026

নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন পালন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘ওম শান্তি ওম ২’ নিয়ে জল্পনা, ৩০০ কোটির ব্যবসার সম্ভাবনা দেখছেন চিত্রনাট্যকার

হালনাগাদ সময় : ০৪:০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬