মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:২৭ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

লালবাগে রেস্তোরাঁয় গ্যাস বিস্ফোরণ: দগ্ধ ৬

  • হালনাগাদ সময় : ১২:৩৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রাজধানীর লালবাগে একটি রেস্তোরাঁয় গ্যাস লাইনের কাজ করার সময় বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লালবাগ থানাধীন ‘কাচ্চি খানা’ রেস্তোরাঁয় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন পলাশ (৪২), নয়ন (২৬), রবিন (২৪), নয়ন (২৪), নিরব (২৫) ও জনি (১৮)। তাঁদের মধ্যে পলাশ ছাড়া বাকি সবাই রেস্তোরাঁর কর্মচারী।

দগ্ধ নয়ন শিকদার জানান, মিস্ত্রি পলাশ গ্যাস লাইনের কাজ করার সময় অসাবধানতাবশত চাবি খোলা রাখায় কক্ষে গ্যাস জমে যায়। পরে লাইন পরীক্ষা করতে গিয়ে আগুন জ্বালালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

দুর্ঘটনার পর তাঁদের উদ্ধার করে রাত সোয়া ৯টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার। দগ্ধরা বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

24 November 2026

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে রাতের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তের চেষ্টা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

লালবাগে রেস্তোরাঁয় গ্যাস বিস্ফোরণ: দগ্ধ ৬

হালনাগাদ সময় : ১২:৩৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬