মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:২৬ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ইসলামবাগে প্লাস্টিক কারখানার আগুন নেভানোর পর দেয়াল ধসে ২ ফায়ার ফাইটার আহত

  • হালনাগাদ সময় : ১১:৪৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রাজধানীর পুরান ঢাকার লালবাগের ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে আনার পর দেয়াল ধসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুই কর্মী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন ফায়ার ফাইটার জয় রায় (৩২) এবং আজহারুল ইসলাম (২৬)।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামবাগ বেড়িবাঁধসংলগ্ন কারখানায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই সহকর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের পরিদর্শক শাহজাহান শিকদার জানান, বিকেলে কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সফলভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। ডাম্পিং ও মালামাল সরানোর কাজ করার সময় হঠাৎ একটি পাকা দেয়াল ধসে ফায়ার ফাইটারদের ওপর পড়ে। এতে তারা দুজন মাথায় ও শরীরে আঘাতপ্রাপ্ত হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান জানান, আহত দুই ফায়ার ফাইটার জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। বিষয়টি ইতিমধ্যেই উচ্চপদস্থ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

24 November 2026

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে রাতের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তের চেষ্টা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইসলামবাগে প্লাস্টিক কারখানার আগুন নেভানোর পর দেয়াল ধসে ২ ফায়ার ফাইটার আহত

হালনাগাদ সময় : ১১:৪৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬