মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:১২ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আমি মারা গেলে বা গুম হলে আ.লীগের কারণেই হব: এমপি এম এ মালিক

  • হালনাগাদ সময় : ০৪:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের দক্ষিণ সুরমার তেতলীস্থ বাসায় পেট্রোল বোমা হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি মারা গেলে বা গুম হলে আওয়ামী লীগের কারণেই হবেন বলে জানান তিনি। শনিবার (২৮ নভেম্বর) বাড়িতে হামলার ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিকদের এম এ মালিক বলেন, এমপি হিসেবে তাদের (আ.লীগের) মূল টার্গেট আমাকে হত্যা করা। কিন্তু আমরা বাঁচার মতো বাঁচতে চাই এবং গণতান্ত্রিক উপায়ে লড়াই চালিয়ে যেতে চাই।

বাসায় পেট্রোল বোমা হামলার বর্ণনা দিয়ে তিনি বলেন, বাইরে থেকে এসে ঘুমাতে যাওয়ার পর রাত আনুমানিক পৌনে ৩টা থেকে ৩টার মধ্যে বিকট শব্দ শুনতে পান। পরে তার নিরাপত্তাকর্মীরা বাইরে গিয়ে দেখতে পান, একটি পিকআপ থেকে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বাড়িতে অগ্নিনির্বাপণ যন্ত্র থাকায় নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এমপি মালিক বলেন, ‘আল্লাহর রহমতে কয়েক মিনিটের মধ্যে আগুন নেভানো সম্ভব হয়েছে। তা না হলে পুরো বাড়ি শেষ হয়ে যেত। তবে এটি একটি বড় মানসিক ক্ষতি। এই বাড়িতে কেউ থাকতেও রাতে ভয় পাবে। আমার স্ত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ছেলেও রাতে বাইরে গেছে। এটি আমাদের জন্য মানসিক অশান্তি ও জীবনের ঝুঁকির বিষয়।’

হামলার জন্য আ.লীগকে দায়ী করে তিনি অভিযোগ করেন, অতীতেও তার নির্মিত বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এবারও আওয়ামী লীগের পক্ষ থেকে উস্কানি ও অর্থায়নে বিভিন্ন এলাকার লোকজনকে নিয়ে হামলার ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, সংসদ সদস্য হওয়ার পর আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যেন মানবাধিকার থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে তিনি সতর্ক থেকেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কখনো আওয়ামী লীগের কাউকে হয়রানি করার নির্দেশ দেননি বলেও দাবি করেন তিনি।

নিজের ওপর অতীতের হামলার প্রসঙ্গ টেনে এম. এ. মালিক বলেন, লন্ডনসহ ইউরোপের বিভিন্ন দেশে তার ওপর একাধিকবার হামলা হয়েছে। এমনকি রাশিয়ান ভাড়াটে খুনির মাধ্যমেও তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশে আসার পর গ্রামের বাড়িতে একজন ভারতীয় ব্যক্তি নিরাপত্তাকর্মীদের সঙ্গে ঢুকে পড়েছিলেন বলেও দাবি করেন এই সংসদ সদস্য।

ভারতের গোয়েন্দা সংস্থা এবং লন্ডন থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করে এম এ মালিক বলেন, দিল্লি থেকে ‘বুবুজান’ ও নরেন্দ্র মোদির ‘র’ এর একটি প্ল্যান রয়েছে। খোদা না করুন, আমি যদি কোনো কারণে মারা যাই বা গুম হই, তবে তাদের কারণেই হব। ভারতের দায়িত্বশীল নেতারা সিলেট দখলের হুমকি ও বক্তব্য দিচ্ছে, কিন্তু আমরাও সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। এ দেশ আমাদের। আমরা লড়াই করে এই স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। এই দেশ মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা ও ভাষা সৈনিকদের দেশ। আমরা তাদের সন্তান এবং বুকের তাজা রক্ত দিয়ে হলেও দেশের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করব। তারেক রহমান সাহেবের দর্শন ‘সবার আগে বাংলাদেশ’ এবং ‘সবার জন্য বাংলাদেশ’- আমরা এই ফিলোসফিতে বিশ্বাস করি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের বর্তমান দল বিশ্বকাপ জয়ের সামর্থ্য রাখে না: রোনালদো

28 November 2026

মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আমি মারা গেলে বা গুম হলে আ.লীগের কারণেই হব: এমপি এম এ মালিক

হালনাগাদ সময় : ০৪:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬