মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৫৯ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

অনলাইনে আয়কর রিটার্নের সময় বৃদ্ধির আবেদন চালু করল এনবিআর

  • হালনাগাদ সময় : ১১:০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আবেদন প্রক্রিয়া সহজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে করদাতারা ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ অপশনের মাধ্যমে ঘরে বসেই অতিরিক্ত সময়ের আবেদন করতে পারবেন। তবে এই সুবিধা পেতে করদাতাদের ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধিত থাকতে হবে এবং ৩১ মার্চের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, করদাতাদের করা আবেদনগুলো সংশ্লিষ্ট কর অঞ্চলের কমিশনাররা অনলাইনে যাচাই-বাছাই করে অনুমোদন বা নামঞ্জুর করবেন। যদি সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর হয়, তবে করদাতারা কোনো প্রকার জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই বর্ধিত সময়ের মধ্যে তাদের রিটার্ন জমা দিতে পারবেন। যারা অনলাইনে রিটার্ন দিতে বাধ্য নন, তারা চাইলে লিখিতভাবেও আবেদনের সুযোগ পাবেন।

উল্লেখ্য, চলতি করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এনবিআরের তথ্যমতে, এ পর্যন্ত প্রায় ৫০ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন এবং ৪১ লাখের বেশি করদাতা তাদের রিটার্ন সফলভাবে দাখিল করেছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ড গঠন: আন্দোলন ছেড়ে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

01 November 2026

অস্ট্রেলিয়াকে হারিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা, বাভুমার চোখ এবার বাংলাদেশে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অনলাইনে আয়কর রিটার্নের সময় বৃদ্ধির আবেদন চালু করল এনবিআর

হালনাগাদ সময় : ১১:০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬