দীর্ঘ ৪০ দিনের বিধ্বংসী যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। এই ঐতিহাসিক মধ্যস্থতাকে নিজেদের কূটনৈতিক বড় সাফল্য হিসেবে দেখছে পাকিস্তান। এ উপলক্ষে দেশটিতে দুই দিনের সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি রাজধানীজুড়ে ডিজিটাল বিলবোর্ডে শান্তি আলোচনার বার্তা প্রচার করা হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েলি হামলা এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণে যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছিল, গত ৮ এপ্রিল তার প্রাথমিক যুদ্ধবিরতি কার্যকর হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই আলোচনার আয়োজন করতে পেরে গর্ব প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে এই আলোচনার গুরুত্ব অপরিসীম। তবে এই সংলাপ ব্যর্থ হলে পাকিস্তানের জন্য বড় ধরনের নিরাপত্তা ও কূটনৈতিক ঝুঁকি তৈরি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























