যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি উভয় পক্ষকে আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। মহাসচিবের মতে, এই কূটনৈতিক সুযোগকে কাজে লাগিয়ে একটি স্থায়ী ও কার্যকর চুক্তিতে পৌঁছানো সম্ভব হলে আঞ্চলিক ও বৈশ্বিক উত্তেজনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, গুতেরেস মনে করেন সংঘাত এড়াতে এবং যুদ্ধাবস্থা নিরসনে সংলাপই একমাত্র কার্যকর পথ। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের ওপর ভিত্তি করে শান্তিপূর্ণ সমাধানের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন। বর্তমানে মহাসচিবের একজন বিশেষ প্রতিনিধি ওই অঞ্চলে অবস্থান করছেন, যিনি শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
রিপোর্টারের নাম 
























