ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

হরমুজ প্রণালিতে পেতে রাখা মাইন নিয়ে বিপাকে ইরান

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে ইরান যে মাইনগুলো পেতেছিল, এখন সেগুলো খুঁজে না পাওয়ায় চরম বিপাকে পড়েছে দেশটি। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মাইনের সঠিক অবস্থান নিশ্চিত করতে না পারায় প্রণালিটি নৌচলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত করা সম্ভব হচ্ছে না।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা শুরুর পর ইরান ছোট নৌকার মাধ্যমে এই মাইনগুলো স্থাপন করেছিল। তবে জোয়ার-ভাটা বা স্রোতের কারণে অনেক মাইনের অবস্থান পরিবর্তিত হওয়ায় এবং সঠিক রেকর্ড না থাকায় তেহরান এখন সেগুলোর হদিস পাচ্ছে না। এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর সতর্ক করেছিল যে, এই পথ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো মাইন দুর্ঘটনার কবলে পড়তে পারে।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ করা হয়। মাইনের এই জটিলতা আন্তর্জাতিক তেলের বাজার এবং ইসলামাবাদে চলমান শান্তি আলোচনাকেও সংকটে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ইরান বিকল্প একটি পথ খোলা রাখলেও মূল প্রণালিটি মাইনের উপস্থিতির কারণে এখনো ঝুঁকিপূর্ণ রয়ে গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে প্রায় ২ হাজার

হরমুজ প্রণালিতে পেতে রাখা মাইন নিয়ে বিপাকে ইরান

আপডেট সময় : ০৫:০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬