ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

‘চরম অবিশ্বাস’ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন শান্তি আলোচনায় অংশ নিলেও ওয়াশিংটনের প্রতি বিন্দুমাত্র আস্থা নেই তেহরানের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্টভাবে জানিয়েছেন, তারা ‘চরম অবিশ্বাস’ নিয়েই এই আলোচনায় বসছেন। সম্প্রতি জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে তিনি ইরানের এই অনমনীয় অবস্থানের কথা জানান।

আরাগচি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের অতীত কর্মকাণ্ড এবং বারবার কূটনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করার ইতিহাসের কারণে তাদের ওপর ভরসা করা অসম্ভব। তবে নিজের দেশের মানুষের স্বার্থ ও অধিকার রক্ষায় ইরান আলোচনা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, পাকিস্তান, মিশর ও তুরস্কের মধ্যস্থতায় ইসলামাবাদে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেখানে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, আলোচনার আগে এমন মন্তব্য করে ইরান মূলত ওয়াশিংটনের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চাইছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে প্রায় ২ হাজার

‘চরম অবিশ্বাস’ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে ইরান

আপডেট সময় : ০৪:৪৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬