ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

‘ইসরায়েল ফার্স্ট’ নয়, যুক্তরাষ্ট্রকে ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণের পরামর্শ ইরানের

পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আসন্ন আলোচনা সফল করতে যুক্তরাষ্ট্রকে তাদের বৈদেশিক নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে ইরান। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, আলোচনার ফলাফল নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের ওপর। তিনি মন্তব্য করেন, ওয়াশিংটনের উচিত ‘ইসরায়েল ফার্স্ট’ নীতির পরিবর্তে ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে মনোযোগ দেওয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরেফ উল্লেখ করেন, মার্কিন প্রতিনিধিরা যদি তাদের নিজস্ব জাতীয় স্বার্থকে প্রাধান্য দেন, তবেই একটি ফলপ্রসূ এবং পারস্পরিক লাভজনক চুক্তিতে পৌঁছানো সম্ভব। অন্যথায়, ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হলে কোনো সুরাহা হবে না।

ইরানি এই শীর্ষ নেতা আরও সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে ইরান তার জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এমন পরিস্থিতি তৈরি হলে বিশ্বকে এর জন্য বড় ধরনের খেসারত দিতে হতে পারে। তাই আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক চাপের কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্রকে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে জোর: বাণিজ্যমন্ত্রীর সাথে তুর্কি রাষ্ট্রদূতের বৈঠক

‘ইসরায়েল ফার্স্ট’ নয়, যুক্তরাষ্ট্রকে ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণের পরামর্শ ইরানের

আপডেট সময় : ০৪:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬