আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। ইসলামাবাদে চলমান কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ভ্যান্সের প্রতিনিধি দলে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার উপস্থিত ছিলেন।
বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আশা প্রকাশ করেন যে, এই সংলাপ আঞ্চলিক দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, উভয় দেশের মধ্যে মধ্যস্থতা ও সংলাপ সহজ করতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।
একই দিনে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলও পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। যদিও এসব বৈঠকের বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই আলোচনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























