ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে ৭১ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরানের একটি শক্তিশালী প্রতিনিধিদল। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ মোট ৭১ জন সদস্য রয়েছেন। এই বহরে বিশেষজ্ঞ, কূটনৈতিক উপদেষ্টা এবং উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তারাও অন্তর্ভুক্ত রয়েছেন।

ইসলামাবাদ বিমানবন্দরে ইরানি প্রতিনিধিদের উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। সফরে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি আলোচনার গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে, আলোচনার উদ্দেশ্যে পাকিস্তানে পৌঁছানোর আগে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রতিনিধিদলের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানিয়েছেন, ইরান যদি সদিচ্ছা নিয়ে আলোচনায় আসে, তবে যুক্তরাষ্ট্র সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। এই ত্রিপক্ষীয় আলোচনার গতিপ্রকৃতির দিকে এখন তাকিয়ে আছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে জোর: বাণিজ্যমন্ত্রীর সাথে তুর্কি রাষ্ট্রদূতের বৈঠক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে ৭১ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে ইরান

আপডেট সময় : ০১:৩৬:২২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬