ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতা: গর্বিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতা করার উদ্যোগকে দেশ ও মুসলিম বিশ্বের জন্য এক গৌরবময় মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সম্প্রতি এক টেলিভিশন ভাষণে তিনি এই কূটনৈতিক সাফল্যের কথা তুলে ধরেন। তিনি জানান, ইসলামাবাদের প্রস্তাবে সাড়া দিয়ে দুই দেশ সাময়িক যুদ্ধবিরতি এবং শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আলোচনায় বসতে রাজি হয়েছে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে পাকিস্তান অত্যন্ত বিচক্ষণতা ও আত্মবিশ্বাসের সঙ্গে দুই বৈরী পক্ষকে আলোচনার টেবিলে আনতে সক্ষম হয়েছে। এই প্রক্রিয়া সফল করতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বাধীন দল এবং চিফ অব ডিফেন্স ফোর্সেস আসিম মুনিরের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন তিনি।

সংলাপকে একটি ঐতিহাসিক মোড় হিসেবে উল্লেখ করে শাহবাজ শরিফ সতর্কবার্তা দিয়ে বলেন, যদিও একটি অস্থায়ী যুদ্ধবিরতি অর্জিত হয়েছে, তবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা একটি দীর্ঘ ও চ্যালেঞ্জিং প্রক্রিয়া হবে। উল্লেখ্য, এই আলোচনার অংশ হিসেবে ইতিমধ্যে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে। ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই দলে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা রয়েছেন। শনিবার ইসলামাবাদের একটি অভিজাত হোটেলে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান দ্বন্দ্বে মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতা: গর্বিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

আপডেট সময় : ০১:৩১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬