ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েল, আমাদের আঙুল এখনো ট্রিগারেই: ইরানি প্রেসিডেন্ট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলাকে যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সতর্ক করে বলেছেন, এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে কোনো আলোচনাই ফলপ্রসূ হবে না। তেহরান সবসময় লেবাননের পাশে থাকবে বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেন, ইসরায়েলি বাহিনী চুক্তি ভঙ্গ করে প্রতারণার আশ্রয় নিচ্ছে। এটি অত্যন্ত বিপজ্জনক একটি সংকেত। তিনি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে এবং তাদের ‘আঙুল এখনো ট্রিগারেই’ আছে।

উল্লেখ্য, লেবাননে গত বুধ ও বৃহস্পতিবার দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। পেজেশকিয়ানের এই বক্তব্যকে বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপির দায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: আপিল বিভাগের রায়ে নতুন মোড়

যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েল, আমাদের আঙুল এখনো ট্রিগারেই: ইরানি প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৮:৫৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬