ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সাম্প্রতিক যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে পুনরায় বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু হয়েছে। জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিনট্র্যাফিকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতের পর থেকে অন্তত ৯টি জাহাজ এই প্রণালী অতিক্রম করেছে, যার মধ্যে দুটি ছিল তেল ও রাসায়নিকবাহী ট্যাংকার।

তবে বর্তমান যাতায়াতের এই হার স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম। সংঘাত শুরু হওয়ার আগে এই পথ দিয়ে প্রতিদিন গড়ে ১৩৮টি জাহাজ যাতায়াত করত। সামুদ্রিক সংবাদ সংস্থা লয়েডস লিস্টের প্রধান সম্পাদক রিচার্ড মিড জানিয়েছেন, চলমান অস্থিরতার কারণে এখনো ওই অঞ্চলে প্রায় ৮০০টি জাহাজ আটকা পড়ে আছে।

বিশ্লেষকরা মনে করছেন, সীমিত পরিসরে যাতায়াত শুরু হলেও ইরান সরকার এই পথটি পুরোপুরি উন্মুক্ত রাখবে কি না, তা নিয়ে এখনো আন্তর্জাতিক মহলে সংশয় রয়েছে। হরমুজ প্রণালীতে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা বিশ্ব বাজারে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের নিয়ে রাজনৈতিক শক্তি বাড়াচ্ছে এনসিপি

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু

আপডেট সময় : ০৭:৪৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬