ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০৩, আহত সহস্রাধিক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০৩ জনে দাঁড়িয়েছে। বুধবারের এই ভয়াবহ হামলায় অন্তত এক হাজার মানুষ আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন। এর আগে নিহতের সংখ্যা ১৮২ বলা হলেও পরবর্তীতে তা আরও বৃদ্ধি পায়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য। এদিকে এই হামলাকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির ‘গুরুতর লঙ্ঘন’ বলে আখ্যায়িত করেছে ইরান। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। লেবাননের বিভিন্ন হাসপাতাল এখন আহতদের ভিড়ে উপচে পড়ছে, যার ফলে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের নিয়ে রাজনৈতিক শক্তি বাড়াচ্ছে এনসিপি

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০৩, আহত সহস্রাধিক

আপডেট সময় : ০৬:৩৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬