ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরাইলি হামলা ‘সম্পূর্ণ ভুল’: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার রেডিও ফোরের ‘টুডে’ অনুষ্ঠানে ইরান যুদ্ধ প্রসঙ্গে মন্তব্য করে বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননকে জরুরি ভিত্তিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। বুধবার লেবাননে ইসরাইলি হামলাকে তিনি ‘সম্পূর্ণ ভুল’ হিসেবে অভিহিত করেন।

কুপার বলেন, ‘লেবাননে ব্যাপক হারে বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, যা এক ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। এই উত্তেজনা পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে, যা একেবারেই ভুল। আমরা চাই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে তা লেবানন পর্যন্ত বিস্তৃত করা হোক।’

এরপর তাকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, যেখানে বলা হয়েছে যে হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলসীমার অন্তর্ভুক্ত নয় এবং সেখানে নিরাপদ চলাচল ‘ইরান ও ওমানের সদিচ্ছার’ ওপর নির্ভরশীল। এর জবাবে কুপার এই দাবি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, সামুদ্রিক আইনের আওতায় আন্তর্জাতিক ট্রানজিট রুটে নৌ চলাচলের স্বাধীনতা প্রযোজ্য। তিনি আরও যোগ করেন, ‘কোনো দেশ একতরফাভাবে এই ধরনের আন্তর্জাতিক ট্রানজিট রুট দখল করে টোল আরোপ করতে পারে না।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেদ্দায় সৌদি যুবরাজ ও শাহবাজ শরিফের বৈঠক: গুরুত্ব পেল আঞ্চলিক স্থিতিশীলতা

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরাইলি হামলা ‘সম্পূর্ণ ভুল’: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬