ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

হামের প্রকোপে দেশে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

দেশে ভয়াবহ আকার ধারণ করছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে সারাদেশে নতুন করে ১ হাজার ২৮২ জন হামে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে এবং নিশ্চিতভাবে ১৮০ জনের শরীরে এই রোগ শনাক্ত হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে সংক্রমণের এই ঊর্ধ্বগতি জনমনে উদ্বেগ বাড়াচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৫৩৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৫ হাজার ৯৪০ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। চিকিৎসকরা শিশুদের দ্রুত টিকা দেওয়ার পরামর্শ দিয়েছেন এবং কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে যোগাযোগের আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইতালির ইয়ানিক সিনার উইম্বলডনের শিরোপা ধরে রাখলেন

হামের প্রকোপে দেশে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

আপডেট সময় : ০৬:৫৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬