ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

সিলেটে হামের প্রকোপে ২ মাসের শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি শতাধিক

সিলেটে হামে আক্রান্ত হয়ে ফারহান নামে দুই মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, সিলেটে হামে আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। দুই দিন আগে শিশুটিকে হাম ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সিলেট বিভাগে হাম ও রুবেলার পরিস্থিতি বর্তমানে উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে এবং ৪৪ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালেই ভর্তি আছেন ৬২ জন।

পরিস্থিতি মোকাবিলায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগীদের জন্য ১০ শয্যার একটি পৃথক আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত পুরো বিভাগে মোট ৩৭ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

সিলেটে হামের প্রকোপে ২ মাসের শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি শতাধিক

আপডেট সময় : ০৪:৩৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬