ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

দেশের ১৫ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা, হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের ১৫টি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগের ১০টি জেলাসহ টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠলেও আপাতত তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দেশে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। এ সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির ব্যাপারেও সর্তক থাকার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনপ্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগের হিড়িক: বাড়ছে অস্বস্তি ও স্থবিরতা

দেশের ১৫ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা, হতে পারে বজ্রসহ বৃষ্টি

আপডেট সময় : ০২:২৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬