ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

দেশজুড়ে হামের টিকাদান শুরু ৩ মে: জানালেন স্বাস্থ্যমন্ত্রী

আগামী ৩ মে থেকে সারা দেশের সব জেলা ও উপজেলায় একযোগে হামের টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রোববার ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন। তিনি জানান, করোনাকালে সাশ্রয় হওয়া ৬০৪ কোটি টাকা দিয়ে এই টিকার ব্যবস্থা করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, পর্যায়ক্রমে দেশের সব শিশুকে এই টিকার আওতায় আনা হবে। তবে প্রথম ধাপে আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশালে টিকাদান শুরু হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, হামে আক্রান্তদের ৮২ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু, তাই এই বয়সীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অতীতের অব্যবস্থাপনার কারণে হামের প্রাদুর্ভাব বেড়েছে উল্লেখ করে মন্ত্রী সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইতালির ইয়ানিক সিনার উইম্বলডনের শিরোপা ধরে রাখলেন

দেশজুড়ে হামের টিকাদান শুরু ৩ মে: জানালেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০১:২৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬