শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত সীমান্তবর্তী এলাকা হওয়ায় আইনি বাধ্যবাধকতার কারণে সেখানে সেনাবাহিনীর পরিবর্তে বিজিবিকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত টানা আট দিন বিজিবি সদস্যরা নির্বাচনি এলাকায় মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে নিয়োজিত থাকবেন। ১৬ প্লাটুনে প্রায় ৩২০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে, যারা ভোটের আগে-পরে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন। এছাড়া র্যাবের ১০টি দল এবং ৪টি রিজার্ভ ফোর্সও মাঠে সক্রিয় থাকবে।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে স্থগিত হওয়া এই আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিএনপি, জামায়াত ও বাসদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই উপজেলার ১২৮টি কেন্দ্রে ৪ লাখ ১৩ হাজারের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
রিপোর্টারের নাম 

























