ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

জলবায়ু অর্থায়ন ও গ্রিন বন্ড বাজারে বিপ্লব: সিটি ব্যাংক ও ইউএনডিপির যুগান্তকারী সমঝোতা

বাংলাদেশে জলবায়ু অর্থায়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করতে এবং বিশেষ করে গ্রিন ও থিমভিত্তিক বন্ড বাজারের বিকাশে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সিটি ব্যাংক পিএলসি এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তিটি দেশের টেকসই অর্থায়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

ঢাকার সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই অংশীদারিত্বের মাধ্যমে সিটি ব্যাংক বাংলাদেশে গ্রিন বন্ড ইস্যু করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে এবং ইউএনডিপি এক্ষেত্রে কারিগরি সহায়তা প্রদান করবে।

অনুষ্ঠানে মাসরুর আরেফিন বলেন, সিটি ব্যাংক বর্তমানে একটি গ্রিন বন্ড ইস্যুর জন্য প্রস্তুতি নিচ্ছে। ইউএনডিপির সাথে এই অংশীদারিত্ব টেকসই অর্থায়নের নতুন দ্বার উন্মোচন করবে এবং দেশের গ্রিন বন্ড বাজারের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। অন্যদিকে, স্টেফান লিলার জানান, বাংলাদেশের জন্য নতুন জলবায়ু অর্থায়নের উৎস তৈরি করা অত্যন্ত জরুরি। সিটি ব্যাংকের সাথে এই যৌথ উদ্যোগ বাংলাদেশের নিজস্ব সম্ভাবনা ও প্রয়োজনের সাথে বৈশ্বিক টেকসই অর্থায়ন ব্যবস্থার সংযোগ স্থাপনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এই সমঝোতা ভবিষ্যতে থিমভিত্তিক বন্ড ইস্যুর জন্য মানদণ্ড নির্ধারণ করবে এবং টেকসই অর্থায়নে বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধিতে উৎসাহিত করবে। সিটি ব্যাংক টেকসই অর্থায়ন অগ্রসর করা এবং বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকারসমূহকে সমর্থন করার প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেছে। ইউএনডিপির সাথে এই অংশীদারিত্ব পরিবেশ, সামাজিক ও সুশাসন চর্চা শক্তিশালীকরণ এবং একটি অধিক টেকসই আর্থিক ইকোসিস্টেম গঠনে ব্যাংকের অঙ্গীকারকে আরও জোরদার করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

জলবায়ু অর্থায়ন ও গ্রিন বন্ড বাজারে বিপ্লব: সিটি ব্যাংক ও ইউএনডিপির যুগান্তকারী সমঝোতা

আপডেট সময় : ০৪:৫০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬