ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

গণভোটসহ অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আইনি ভিত্তি পাচ্ছে না, ৩টি বাতিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ করেছে বিশেষ কমিটি। এর মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কিত তিনটি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করা হয়েছে। গণভোটসহ জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশসহ ১৬টি অধ্যাদেশ চলতি অধিবেশনে উত্থাপন না করার বা পরবর্তীতে বিল আকারে উত্থাপনের সুপারিশ করেছে কমিটি। আগামী ১২ এপ্রিলের মধ্যে অনুমোদন না হলে অধ্যাদেশগুলোর কার্যকারিতা হারাবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রতিবেদন উত্থাপন করেন সভাপতি জয়নুল আবেদীন। প্রতিবেদনে বলা হয়েছে, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১৬টি অধ্যাদেশ সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই-বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। এছাড়া, ৪টি অধ্যাদেশ রহিতকরণের সুপারিশ করা হয়েছে। বাতিল ও সংশোধনের সুপারিশসহ মোট ২০টি অধ্যাদেশের ক্ষেত্রে কমিটিতে থাকা বিরোধী দলীয় সদস্যরা নোট অব ডিসেন্ট (আপত্তি) দিয়েছেন।

চারটি অধ্যাদেশ রহিতকরণের সুপারিশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) অধ্যাদেশ, ২০২৪; সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫; সুপ্রিমকোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ এবং সুপ্রিমকোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬।

নতুন করে বিল আকারে উত্থাপনের জন্য সুপারিশ করা ১৬টি অধ্যাদেশের মধ্যে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫; রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫; গণভোট অধ্যাদেশ, ২০২৫; গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫; জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ২০২৬; এবং তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ।

বাকি ১১৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশ হুবহু বিল আকারে এবং ১৫টি অধ্যাদেশ সংশোধনীসহ বিল আকারে উত্থাপনের সুপারিশ করেছে কমিটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আধুনিক শিক্ষাব্যবস্থায় ই-লার্নিং: ঘরে বসেই জ্ঞান অর্জনের নতুন দিগন্ত

গণভোটসহ অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আইনি ভিত্তি পাচ্ছে না, ৩টি বাতিল

আপডেট সময় : ১০:৫৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬