ঝালকাঠির নলছিটিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর স্মরণে এক হৃদয়স্পর্শী ও সম্প্রীতিপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত বুধবার নলছিটি বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ সেলিম চত্বরে দোয়া মাহফিল ও গণইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক ছিলেন বিশিষ্ট সমাজসেবী এবং শহীদ শরীফ ওসমান হাদীর বোন মাসুমা হাদি। তিনি তাঁর ভাইয়ের আদর্শ ও স্মৃতিকে স্মরণ করে এলাকার মানুষের মাঝে রমজানের বরকত ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করেন। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রোজাদার, পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
গণইফতার অনুষ্ঠানে রোজাদারদের জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়। বিশেষ দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, সকল শহীদের রুহের মাগফিরাত এবং রমজানের শেষ দশকের ফজিলত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এই আয়োজনের মাধ্যমে মাসুমা হাদি এলাকায় সামাজিক সম্প্রীতি, দানশীলতা এবং রমজানের চেতনাকে আরও জাগিয়ে তোলার প্রয়াস চালিয়েছেন। একই সঙ্গে তিনি ওসমান হাদি হত্যার দ্রুত বিচার সম্পন্ন করার আহ্বান জানান। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এটিকে ভ্রাতৃত্ব ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।
রিপোর্টারের নাম 

























