মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

ঝালকাঠিতে ‘আমার দেশ’ পাঠক মেলার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

ঝালকাঠিতে দৈনিক আমার দেশ পত্রিকার পাঠক মেলার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আককাস সিকদার, সহকারী এটর্নি জেনারেল মো. তরিকুল ইসলাম এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুর রহমান পারভেজ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি শফিউল আজম টুটুল। দৈনিক আমার দেশ পত্রিকার পাঠক মেলার সভাপতি আশিকুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পাঠক মেলার সদস্যরা অংশ নেন। বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পাঠকমেলা কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর উপস্থিত সকলে একসঙ্গে ইফতারে অংশ নেন, যা এক উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তীব্র গ্যাস সংকট: মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে এনসিপির পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি

ঝালকাঠিতে ‘আমার দেশ’ পাঠক মেলার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

আপডেট সময় : ১১:২৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬