মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

এশিয়ান গেমসের আগে জার্মানিতে ১৬ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ হকি দল; জিমি ফিরলেন জাতীয় দলে

আসন্ন সেপ্টেম্বরে জাপানে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের আগে বাংলাদেশ হকি দল জার্মানিতে ১৬টি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে। দলের জার্মান কোচ পিটার গেরহার্ড আজ থেকে এশিয়ান গেমসের জন্য দল নিয়ে কাজ শুরু করেছেন। তিনি জানিয়েছেন, জার্মানির শীর্ষ দলগুলোর বিপক্ষে, এমনকি জার্মান চ্যাম্পিয়ন দলের বিপক্ষেও লাল-সবুজের জার্সিধারীরা প্রস্তুতি ম্যাচ খেলবে।

কোচ গেরহার্ড বলেন, “এই ম্যাচগুলোতে আমরা নিজেদের খেলার মান উন্নত করব এবং তাদের কাছ থেকে শিখতে পারব। ইউরোপীয় হকি খেলার ধরন সম্পূর্ণ ভিন্ন। আমি আশা করি, আমাদের দলটি ইউরোপীয় ধাঁচে খেলা রপ্ত করতে পারবে এবং এটি সম্ভব হলে এশিয়ান গেমসে এশিয়ার অন্য দলগুলো আমাদের বিপক্ষে খেলতে গিয়ে বেশ চাপে পড়বে।”

এদিকে, এবারের হকি ক্যাম্পে সবার বাড়তি দৃষ্টি রাসেল মাহমুদ জিমির দিকে। দীর্ঘ ১৭ মাস পর জাতীয় দলে ফিরেছেন ৩৯ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। লম্বা সময় পর দলে ফিরে জিমি প্রতিশ্রুতি দিয়েছেন, পঞ্চম এশিয়ান গেমসে খেলতে প্রস্তুতিতে নিজের সবটুকু দেবেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের বিক্ষোভ: দেশবিরোধী অপতৎপরতা রুখে দাঁড়ানোর প্রত্যয়

এশিয়ান গেমসের আগে জার্মানিতে ১৬ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ হকি দল; জিমি ফিরলেন জাতীয় দলে

আপডেট সময় : ১১:০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬