মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

প্রযুক্তির সাহায্যে ছিনতাই মামলার রহস্য উন্মোচন, তানোরে গ্রেপ্তার ২

রাজশাহীর তানোর উপজেলায় তথ্যপ্রযুক্তির সহায়তায় একটি চাঞ্চল্যকর ছিনতাই মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর রাতে তানোর থানাধীন বাধাইড় ইউনিয়নের শিমুলতলা এলাকায় বিকাশ ব্যবসায়ী নাসির (৪৪) এর উপর হামলা চালায় ৩-৪ জন ছিনতাইকারী। তিনি প্রতিরোধের চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লাঠি দিয়ে আঘাত করে আহত করে এবং তার কাছ থেকে নগদ ২ লাখ ৮০ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন (ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি) ছিনিয়ে নেয়। এই ঘটনায় ১৭ অক্টোবর থানায় একটি মামলা দায়ের করা হয়।

রাজশাহীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম তথ্যপ্রযুক্তির সাহায্যে দীর্ঘ তদন্ত চালিয়ে মামলার রহস্য উদঘাটন করেন। এরই ধারাবাহিকতায় মামলার সঙ্গে জড়িত মো. বুলবুল প্রামানিক (২৭) ও মো. জাহিদ হাসান হৃদয় (২২)-কে গত ১৮ মার্চ রাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং লুণ্ঠিত অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ওসি এস এম মাসুদ পারভেজ জানিয়েছেন, তথ্যপ্রযুক্তির সফল ব্যবহারের মাধ্যমে এই রহস্য উদঘাটন সম্ভব হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তার ও অর্থ উদ্ধারের জন্য অভিযান জোরদার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তীব্র গ্যাস সংকট: মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে এনসিপির পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি

প্রযুক্তির সাহায্যে ছিনতাই মামলার রহস্য উন্মোচন, তানোরে গ্রেপ্তার ২

আপডেট সময় : ১১:২৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬