ঢাকা ১০:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ঈদকে ঘিরে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ৪ ডাকাত আটক

কক্সবাজারের চকরিয়ায় ঈদুল ফিতর সামনে রেখে বড় ধরনের ডাকাতির পরিকল্পনা নস্যাৎ করেছে পুলিশ। এ সময় ডাকাতির প্রস্তুতির কাজে ব্যবহৃত অস্ত্র, গাড়ি ও বিভিন্ন সরঞ্জামসহ চারজন ডাকাতকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চকরিয়া থানার একটি দল ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে একটি ডাকাত চক্রকে বেশ কিছুদিন ধরে নজরদারিতে রেখেছিল।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আমানপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশের দাবি, অভিযানকালে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন একদল দুর্বৃত্তকে চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ইমতিয়াজুল কাদের রায়হান (২৮), নাছির উদ্দিন (৩৫), খুর্শিদা বেগম (৩৫) ও ইসমত আরা (৩৮)। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কাছ থেকে একটি একনলা এলজি বন্দুক, একটি দুনলা এলজি বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, একটি হাইয়েস গাড়ি, রেজিস্ট্রেশনবিহীন দুটি মোটরসাইকেল (পালসার ১৫০ সিসি ও সুজুকি জিক্সার), দুটি গ্রিল/তালা কাটার মেশিন, একটি লোহার পোড়াবাড়ি, একটি হাতুড়ি, একটি রাম দা ও একটি কাঠের বাটযুক্ত চাকু উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক বলে জানিয়েছেন ওসি মনির হোসেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের গঙ্গাচড়ায় একদিনে স্কুলছাত্রীসহ তিনজনের আত্মহত্যা

ঈদকে ঘিরে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ৪ ডাকাত আটক

আপডেট সময় : ১১:২৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬