মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ.জে.এম. জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনের আগে সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আরও আশাবাদ ব্যক্ত করেন যে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

মন্ত্রী উল্লেখ করেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজ উদ্যোগে পরিবর্তনের চেষ্টা করে। তিনি জানান, সরকার প্রধানের নেতৃত্বে প্রশাসন জনসেবায় অঙ্গীকারবদ্ধ এবং দেশের প্রধানমন্ত্রীসহ সাধারণ মানুষের কল্যাণ কামনায় তিনি দোয়া প্রার্থনা করেন।

বুধবার দিনাজপুরের নবাবগঞ্জে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব মন্তব্য করেন। জায়েদ ফর গুড ফাউন্ডেশনের উদ্যোগে দিনাজপুর-৬ আসনের চার উপজেলার ৫০০ জনের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদাল আল মুসা, নবাবগঞ্জ-বিরামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারেস, জেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মতিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কওমিপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ পাঁচ ইসলামি আলোচক: শীর্ষে শায়খ আহমাদুল্লাহ

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে: সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট সময় : ১১:২২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬