মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

ঈদের আগে যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আশা প্রকাশ করে বলেছেন, এবারের ঈদযাত্রায় যানজট হবে না। জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি ও যথাযথ ব্যবস্থাপনার উপর জোর দেওয়া হয়েছে। বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, যেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে, তাতে যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারবেন। রোজাদারদের যেন সড়কে ইফতার করতে না হয়, সেদিকে লক্ষ্য রেখে সার্বক্ষণিকভাবে মহাসড়ক পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, গার্মেন্টসসহ বিভিন্ন খাতের ছুটি শুরু হওয়ায় আজ থেকে প্রায় ৪০ লাখ অতিরিক্ত মানুষ এই মহাসড়ক ব্যবহার করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঈদযাত্রায় কোনোভাবেই যেন মানুষ ভোগান্তির শিকার না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো যানজট নেই এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। যান চলাচল সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ডিআইজি, এসপিসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরাসরি তদারকি করছেন এবং তাদের সহযোগিতার জন্য কর্মীরাও রাস্তায় রয়েছেন। বিগত সময়ের অব্যবস্থাপনার কারণে সৃষ্ট যানজটের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার পূর্বপ্রস্তুতি নেওয়া হয়েছে এবং সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। জনগণের ভোগান্তি লাঘবের জন্যই তারা সড়কে নেমেছেন বলে তিনি উল্লেখ করেন। এসময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কওমিপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ পাঁচ ইসলামি আলোচক: শীর্ষে শায়খ আহমাদুল্লাহ

ঈদের আগে যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

আপডেট সময় : ১১:২২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬