মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

সিংগাইরে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ৫ ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জের সিংগাইর বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে পাঁচজন ব্যবসায়ীকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন।

অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে বেবিল্যান্ড গার্মেন্টসের মালিক মো. আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা, টিউলিপ গার্মেন্টসের মালিক তামিম চৌধুরীকে ৩০ হাজার টাকা এবং সিনহা ফ্যাশনের মালিক ইদ্রিস আলীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, মূল্যতালিকা প্রদর্শন না করায় তারিকুল ইসলাম এবং মুদি দোকানি নজরুল ইসলামকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তীব্র গ্যাস সংকট: মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে এনসিপির পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি

সিংগাইরে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ৫ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ১১:২২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬