ঢাকা ১১:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নরসিংদীতে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার, মাদকাসক্তির সন্দেহ পুলিশের

নরসিংদীর পলাশে পৃথক স্থান থেকে মোসান্না গালিব মিম (২৮) এবং শেখ শরিফ (২৭) নামে দুই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামের নিজ নিজ বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহত মোসান্না গালিব মিম মধ্য বাগপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে এবং শেখ শরিফ একই গ্রামের প্রবাসী শেখ বাশির উদ্দিনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মধ্য বাগপাড়া গ্রামে আমিরুল ইসলামের বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে দেখে প্রতিবেশীরা সন্দেহবশত বাড়িতে প্রবেশ করে। তারা ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে গালিবের ঝুলন্ত লাশ দেখতে পায়। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন পূর্বে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই যুবক। পুলিশ জানিয়েছে, নিহত যুবক একাই বাড়িতে বসবাস করতেন।

অন্যদিকে, রাত সাড়ে ৮টার দিকে বাগপাড়া গ্রামের শেখ শরিফ নামে আরেক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের পরিবার সারাদিন তার কোনো খোঁজ না পেয়ে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় শেখ শরিফের লাশ উদ্ধার করে।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানিয়েছেন, নিহত দুই যুবক একে অপরের বন্ধু ছিল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তারা উভয়ই মাদকাসক্ত ছিল। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অদ্ভুত অজুহাতে মিয়ানমারে স্যানিটারি প্যাড নিষিদ্ধ করল জান্তা সরকার

নরসিংদীতে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার, মাদকাসক্তির সন্দেহ পুলিশের

আপডেট সময় : ১০:০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬