ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সৌদিতে প্রাণ হারানো বাচ্চুর পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাচ্চু মিয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে কিশোরগঞ্জের কটিয়াদীতে তার বাড়িতে গিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার ইফতার পরবর্তী সময়ে তিনি নিহতের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সরকারের পক্ষ থেকে ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এ সময় মন্ত্রী বলেন, প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। মর্মান্তিক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার সবসময় থাকবে। তিনি আরও ঘোষণা দেন যে, নিহত বাচ্চু মিয়ার সন্তানদের পড়াশোনার যাবতীয় খরচ সরকার বহন করবে এবং ভূমিহীন এই পরিবারের জন্য সরকারি জায়গায় স্থায়ী আবাসের ব্যবস্থা করা হবে।

মন্ত্রীর এই সফরকালে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া, জেলা প্রশাসক আসলাম মোল্লাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

সৌদিতে প্রাণ হারানো বাচ্চুর পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী

আপডেট সময় : ১০:৫১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬