ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বাগেরহাটে আইজিপির বাসভবন থেকে বৈদ্যুতিক তার চুরি, তদন্তে পুলিশ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকার বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে ঝড়-বৃষ্টির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা বাড়ির মেইন লাইন থেকে মিটার পর্যন্ত সংযোগকারী দুটি কয়েল তামার তার কেটে নিয়ে যায়। চুরি হওয়া এই তারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানা গেছে।

বাড়ির চারদিকে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও কৌশলে নজর এড়িয়ে চোরচক্র এই ঘটনা ঘটায়। সকালে বিষয়টি নজরে আসার পর পুলিশকে অবহিত করা হলে দ্রুত তদন্ত শুরু হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় এক ভাঙারি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী জানিয়েছেন, এটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

বাগেরহাটে আইজিপির বাসভবন থেকে বৈদ্যুতিক তার চুরি, তদন্তে পুলিশ

আপডেট সময় : ০৯:৪৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬