মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

পটুয়াখালীতে সুবিধাবঞ্চিতদের সাথে ইফতার করলেন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালীতে সাধারণ পথচারী ও অসহায় মানুষের সাথে ইফতার করেছেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। মঙ্গলবার বিকেলে শহরের ফোরলেন সড়কে ‘পটুয়াখালীবাসী’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে তিনি সাধারণ মানুষের সাথে বসে খাবার গ্রহণ করেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় আলতাফ হোসেন চৌধুরী বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে একসাথে ইফতার করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। এ ধরনের মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। ইফতার মাহফিলে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে: রাবি ছাত্রশিবির

পটুয়াখালীতে সুবিধাবঞ্চিতদের সাথে ইফতার করলেন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী

আপডেট সময় : ০৯:৪৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬