ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কুমিল্লা সিটির পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোল ভিত্তিক কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর ধর্মসাগর সংলগ্ন শিশু পার্ক প্রাঙ্গণে এই উপহার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের মোট ৮৩৩ জন কর্মীর প্রত্যেকের হাতে ৫ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এই খাতে মোট ৪১ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এই উদ্যোগকে একটি মানবিক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে বলেন, ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ভাগ করে দিতেই প্রধানমন্ত্রী এই উপহার পাঠিয়েছেন। এটি সরকারের পক্ষ থেকে প্রান্তিক মানুষের প্রতি গভীর সহমর্মিতার বহিঃপ্রকাশ।

প্রধানমন্ত্রীর এই বিশেষ উপহার পেয়ে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে উৎসবের আমেজ ও আবেগঘন পরিবেশ তৈরি হয়। দীর্ঘদিনের কর্মরত কর্মীরা জানান, ঈদের আগে এমন বড় অঙ্কের আর্থিক সহায়তা তাদের পরিবারের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই স্বীকৃতি ও সম্মান তাদের কাজের প্রতি আরও উৎসাহিত করবে বলে তারা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

কুমিল্লা সিটির পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

আপডেট সময় : ০৯:৪৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬