মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হকের ইন্তেকাল

চাঁদপুর-৩ (সদর ও মতলব দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি জি এম ফজলুল হক আর নেই। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সলিম উল্লা সেলিম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ১৯৪৭ সালে চাঁদপুরের তোর ফুল চন্ডী গ্রামে জন্মগ্রহণ করা এই রাজনীতিকের কর্মজীবন শুরু হয়েছিল শিক্ষকতা দিয়ে। পরবর্তীতে তিনি ব্যবসায় আত্মনিয়োগ করেন এবং দেশের একজন সফল শিল্পপতি হিসেবে পরিচিতি লাভ করেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দেওয়া ফজলুল হক ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০২ সালে তিনি টেলিযোগাযোগ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন। দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর মাত্র ১৫ দিন আগে তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে: রাবি ছাত্রশিবির

চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হকের ইন্তেকাল

আপডেট সময় : ০৯:৪৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬