ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের ঝিলটুলি এলাকায় জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে এই মিছিলটি বের করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের সভাপতি তানজিমুর রশিদ রিয়ানের নেতৃত্বে ২০ থেকে ২২ জন কর্মী মিছিলে অংশ নেন। তারা শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার নিয়ে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। ভিডিওটি পরবর্তীতে রিয়ান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করে দাবি করেন যে, দলীয় নেত্রীর নির্দেশেই এই কর্মসূচি পালন করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করেছে। ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন জানান, মিছিলের বিষয়টি তাদের নজরে এসেছে এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।
রিপোর্টারের নাম 
























